iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Entertainment

ভারতের নাগরিকদের মনে সুকৌশলে মুসলিম সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে

অনলাইন ডেস্ক, ৩ সেপ্টেম্বর।। গেল জুন মাসে ম্যানেজারের দ্বারা প্রতারিত হয়ে প্রায় ৮০ লক্ষ টাকার ক্ষতির মুখে পড়েছিলেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। এবার সেই একই কাণ্ড ঘটল আরেক অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে।

সামান্থার সঙ্গে প্রায় এক কোটি টাকার প্রতারণা করেছেন তার ম্যানেজার। গত এক দশক ধরে ওই অভিযুক্ত ম্যানেজারের সঙ্গে কাজ করছেন সামান্থা। এই ম্যানেজারের সঙ্গে জুটি বেঁধেই নাকি তামিল, তেলুগু থেকে শুরু করে বলিউডেও নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছেন সামান্থা। ম্যানেজারের উপর অগাধ ভরসা ছিল অভিনেত্রীর।

সম্প্রতি নিজের পরবর্তী ছবি ‘খুশি’-র প্রচারমূলক অনুষ্ঠানের জন্য হায়দরাবাদে ফিরেছিলেন সামান্থা। তখনই তাকে ম্যানেজার সম্পর্কে অনেক প্রযোজক সাবধান করেন। কিন্তু গত ১০ বছরের সম্পর্ক নাকি ভাঙতে চাননি অভিনেত্রী। তার মাশুল এখন গুনতে হচ্ছে অভিনেত্রীকে।

সামান্থার ঘনিষ্ঠ সূত্রে পাওয়া খবর, ম্যানেজারের অব্যবস্থাপনার কারণে কোটি টাকা ক্ষতির মুখে পড়েছেন অভিনেত্রী। আর তাই এটা নিয়ে বেশ চিন্তিত। পুরনো ম্যানেজারকে বহিষ্কার করে নতুন ম্যানেজারের খোঁজ করছেন সামান্থা।গত বছর থেকে পেশির প্রদাহজনিত রোগ মায়োসাইটিসে ভুগছেন সামান্থা। রোগের চিকিৎসা করানোর জন্য সুদূর আমেরিকাতেও পাড়ি দিয়েছেন তিনি। বিরল এই রোগের চিকিৎসা যে খরচসাপেক্ষ, তা কারও অজানা নয়। এর মধ্যেই ফের আর্থিক ক্ষতির মুখে পড়লেন সামান্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *