iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

ছাত্রছাত্রীদের সংস্কৃতির বিভিন্ন পাঠক্রমের সঙ্গেও যুক্ত থাকতে হবে : উচ্চশিক্ষামন্ত্রী

বিশালগড়, ২৯ আগস্ট : সিপাহীজলা জেলার নলছড় কমিউনিটি হলঘরে শুক্রবার নলছড় উচ্চবিদ্যালয়ের উদ্যোগে এবং জেলা শিক্ষা কার্যালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলাভিত্তিক কলা উৎসব অনুষ্ঠিত হয়। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মণ প্রদীপ প্রজ্জ্বলন করে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী ভাষণে মন্ত্রী কিশোর বর্মণ কলা উৎসবের গুরুত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, শিল্প ও কলা হল আত্মার ভাষা এবং শিক্ষা হল একটি জীবনের আলো। তিনি বলেন, আমাদের ভারতবর্ষে শিল্প ও কলার মাহাত্ম অসীম এবং অমূল্য। ভারতবর্ষ যদি সংস্কৃতির মহাসাগর হয়ে থাকে, তাহলে শিল্পকলা হল তার মূল তরঙ্গ। উচ্চশিক্ষামন্ত্রী ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি কলা অর্থাৎ সংস্কৃতির বিভিন্ন পাঠক্রমে নিজেকে যুক্ত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, নলছড় উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার দেবনাথ, সিপাহীজলা জেলা শিক্ষা আধিকারিক কণিকা দেববর্মা, নলছড় ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপন কুমার দাস, নলছড় ব্লক পঞ্চায়েত সমিতির শিক্ষা স্থায়ী কমিটির সভানেত্রী আলপনা দাস, সমিতির ভাইস চেয়ারপার্সন রীণা দেবনাথ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *