iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

অর্থ দফতরে ২৩ জন সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টকে দেওয়া হল নিয়োগপত্র

আগরতলা, ২৯ আগস্ট : শুক্রবার আগরতলায় সচিবালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৩ জন সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের হাতে নিয়োগপত্র তুলে দেন ত্রিপুরার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, অর্থ দফতরের কাজে আরও গতি নিয়ে আসার লক্ষ্যে এবং তথ্য-প্রযুক্তির নিত্যনতুন উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে চলার জন্যই সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টদের নিয়োগ করা হয়েছে। এদিন সদ্য নিয়োগপ্রাপ্তদের সততা, নিষ্ঠা ও দায়বদ্ধতা রেখে তাঁদের দায়িত্ব পালন করার কথাও বলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।

প্রসঙ্গত, অর্থ দফতরের ট্রেজারি ও অ্যাকাউন্টস ডিরেক্টরেটের অধীনে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিসিসি) এর মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে এদিন অর্থ দফতরের উচ্চ পদস্থ আধিকারিক ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ দফতরের সচিব অপূর্ব রায়, অর্থ দফতরের অতিরিক্ত সচিব ড. আকিঞ্চন সরকার এবং যুগ্ম সচিব নারায়ণ চন্দ্র মজুমদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *