iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

সিধাইয়ে রাবার বাগান থেকে বিপুল গাঁজা উদ্ধার, ছয়জন আটক

মোহনপুর, ২ ফেব্রুয়ারি : পশ্চিম ত্রিপুরা জেলার সিধাই থানার অন্তর্গত কলাগাছিয়া বাজার সংলগ্ন একটি রাবার বাগান থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে সোমবার যৌথভাবে এই অভিযান চালানো হয়।

অভিযানে এসটিএফ, নারকোটিক্স বিভাগ, সিআরপিএফ ও বিএসএফ-এর পাশাপাশি মহকুমা পুলিশ আধিকারিক এবং সিধাই থানার পুলিশ কর্মীরা অংশ নেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ শুকনো ও আধা-শুকনো অবস্থায় মজুত রাখা গাঁজা উদ্ধার করে।

এই অভিযানে মোট ছয়জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার প্রকৃত মালিকানা কার, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক ছয়জনকে সিধাই থানায় পুলিশি হেফাজতে রাখা হয়েছে এবং মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *