iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

এমজিএনরেগা পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে আগরতলায় কৃষিশ্রমিক ইউনিয়নের বিক্ষোভ

আগরতলা, ২ ফেব্রুয়ারি : এমজিএনরেগা প্রকল্প পূর্ণাঙ্গভাবে পুনরায় চালু করা, পর্যাপ্ত বাজেট বরাদ্দ ও বকেয়া মজুরি অবিলম্বে পরিশোধের দাবিতে সোমবার সরব হল সারা ভারত কৃষিশ্রমিক ইউনিয়ন। কেন্দ্রীয় কর্মসূচির অঙ্গ হিসেবে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের পশ্চিম জেলা কমিটির উদ্যোগে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন মহকুমায় বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়।

এদিন আগরতলায় মেলার মাঠ সংলগ্ন ছাত্র-যুব ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে শ্রম দফতরের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের নেতৃত্বরা অভিযোগ করেন, বর্তমানে গ্রামীণ এলাকায় কাজের সুযোগ ক্রমশ সংকুচিত হচ্ছে। এর ফলে দিনমজুর ও কৃষিশ্রমিকরা চরম আর্থিক সংকটে পড়েছেন। এমজিএনরেগা প্রকল্পে পর্যাপ্ত কাজ না থাকায় বহু শ্রমিক কাজের অভাবে দিন কাটাচ্ছেন বলেও দাবি করা হয়।

বিক্ষোভ সভা থেকে অবিলম্বে এমজিএনরেগা প্রকল্পে পর্যাপ্ত অর্থ বরাদ্দ, বছরে ২০০ দিনের কাজের নিশ্চয়তা এবং বকেয়া মজুরি দ্রুত মেটানোর দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন সংগঠনের নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *