iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

আঞ্চলিক উন্নয়নে নতুন দিশা দেখাবে নীতি আয়োগের কর্মশালা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ ফেব্রুয়ারি : সুশাসনের ভিত্তি আরও সুদৃঢ় করতে নীতি আয়োগের তৃতীয় আঞ্চলিক সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। মঙ্গলবার রাজধানী আগরতলায় একটি বেসরকারি হোটেলে নীতি আয়োগের তৃতীয় আঞ্চলিক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন।

নীতি আয়োগের রাজ্য সহায়তা মিশনের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় রাজ্য সরকার ও ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন যৌথভাবে সহযোগিতা করে। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের মোট ১৪টি রাজ্যের আধিকারিকরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই কর্মশালায় অংশগ্রহণকারী রাজ্যগুলির আর্থসামাজিক রূপান্তরের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এর মাধ্যমে সুশাসনের ভিত আরও মজবুত হবে এবং আঞ্চলিক পরিকাঠামো উন্নয়নেও উল্লেখযোগ্য সহায়তা মিলবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, অভিজ্ঞতা বিনিময় ও সমন্বিত পরিকল্পনার মাধ্যমে পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির সার্বিক উন্নয়নের নতুন দিশা খুঁজে পাওয়া সম্ভব হবে।

কর্মশালায় অংশগ্রহণকারী রাজ্যগুলির আধিকারিকরা নিজ নিজ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *