iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

রহস্যময় অগ্নিকাণ্ড বাগবাসা গ্রাম পঞ্চায়েত অফিসে, নথিপত্র নষ্টের আশঙ্কা

ধর্মনগর, ১১ ফেব্রুয়ারি : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার অন্তর্গত বাগবাসা গ্রাম পঞ্চায়েত অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেল নথিপত্র। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ পঞ্চায়েত অফিস ঘর থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হতে দেখেন এলাকাবাসী। সঙ্গে সঙ্গে তারা দমকল বিভাগকে খবর দেয়। খবর পেয়ে ধর্মনগর দমকল বাহিনীর একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে অফিসের অধিকাংশ আসবাবপত্র, নথিপত্র ও সরঞ্জাম পুড়ে যায়।

আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। যদিও ঘটনাকে ঘিরে এলাকায় নানা জল্পনা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, পঞ্চায়েতের কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ায় বড় ধরনের দুর্নীতির প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যে আগুন লাগানো হয়ে থাকতে পারে।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও দমকল বিভাগ যৌথভাবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *