iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

কমলপুরে সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু, তিন দিন চলবে কর্মসূচি

কমলপুর, ১২ ফেব্রুয়ারি : খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দফতরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দফতরের সহযোগিতায় ধলাই জেলার কমলপুর মহকুমার সালেমা মোটর স্ট্যান্ড প্রাঙ্গণে বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি শুরু হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই ধান ক্রয় কার্যক্রম চলবে।

অনুষ্ঠানের সূচনা করেন এলাকার বিধায়িকা স্বপ্না দাস পাল। তিনি প্রতীকীভাবে গাছে জল দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিনা দাস, সালেমা পঞ্চায়েত প্রধান অপূর্ব পোদ্দার, সালেমা ব্লকের বিএসি চেয়ারম্যান বিমল দেববর্মা, সালেমা কৃষি তত্ত্বাবধায়ক সত্যরঞ্জন দে সহ অন্যান্যরা।

এদিন সকাল থেকেই সালেমা ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা ট্রাক ও ছোট গাড়িতে ধান নিয়ে ক্রয়কেন্দ্রে পৌঁছাতে শুরু করেন। কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত সহায়ক মূল্যে ধান সংগ্রহ করা হচ্ছে বলে দফতর সূত্রে জানা গেছে। কর্মসূচির উদ্দেশ্য কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *