iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

কলেজ টিলা থেকে ১৮ কেজি গাঁজাসহ দুই পাচারকারী গ্রেফতার

আগরতলা, ১৯ ফেব্রুয়ারি : রাজধানী আগরতলায় কলেজ টিলা এলাকা থেকে ১৮ কেজি গাঁজাসহ দুই নেশা কারবারিকে গ্রেফতার করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ এই সাফল্য অর্জন করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা হল ভাটি অভয়নগরের বাসিন্দা প্রদীপ দাস এবং ৭৯ টিলা এলাকার আশিস নমঃ। তারা রেলপথে বহিঃরাজ্যে গাঁজা পাচারের উদ্দেশ্যে দুটি ব্যাগে করে গাঁজা বহন করছিল। ইরিক্সায় করে যোগেন্দ্রনগর রেল স্টেশনের দিকে যাওয়ার সময় কলেজ টিলার বিজয় অ্যাপার্টমেন্টের সামনে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

তল্লাশি চালিয়ে অভিযুক্তদের কাছ থেকে মোট ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃতরা একটি বৃহত্তর পাচার চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে।

বৃহস্পতিবার পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ জানান, পাচার চক্রের অন্যান্য সদস্যদের সন্ধানে তদন্ত শুরু হয়েছে। ধৃতদের তিন দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়। তিনি আরও জানান, রাজধানীতে মাদকবিরোধী অভিযান আগামী দিনগুলিতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *