iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

আমবাসায় স্বেচ্ছায় রক্তদান শিবির ও সচেতনামূলক কর্মসূচি

আমবাসা, ১৪ জুন : বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ধলাই জেলার আমবাসা ব্লাড ডোনার্স এসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবির ও রক্তদানের উপর সচেতনামূলক কর্মসূচির আয়োজন করা হয়। আমবাসা ও গঙ্গানগর বিদ্যালয় পরিদর্শক এবং আমবাসা পুর পরিষদের যৌথ উদ্যোগে আমবাসা পিআরটিআই ভবনে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির।

চারা গাছে জল সিঞ্চনের মধ্য দিয়ে রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিএসির চেয়ারম্যান পরিমল দেববর্মা। উপস্থিত ছিলেন ধলাই জেলার ভারপ্রাপ্ত জেলাশাসক সুমিত কুমার পান্ডে, আমবাসা বিদ্যালয় পরিদর্শক বিষ্ণু দত্ত, আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর সহ অন্যান্যরা।

এদিনের এই রক্তদান শিবিরে আমবাসা ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৩১ জন রক্তদাতাকে প্রতিনিয়ত রক্তদানের জন্য সংবর্ধনা প্রদান করা হয়। এদিনের রক্তদান শিবিরে ২৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শেষে তাঁদেরকেও সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএসির চেয়ারম্যান পরিমল দেববর্মা বলেন, রক্তের কোন বিকল্প নেই। রক্তদানের মত কাজ আর কিছু থাকতে পারে না। ছাত্রছাত্রীরা যেন রক্তদানে এগিয়ে আসে সেই আহ্বান রাখেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *