iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
National

পৃথিবীর কোনও শক্তি আমাকে রুখতে পারবে না : চন্দ্রবাবু নাইডু

অমরাবতী, ৯ সেপ্টেম্বর : গ্রেফতার হওয়ার পরই ক্ষোভ উগরে দিলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু। তিনি জোর দিয়ে জানিয়েছেন, তেলুগু জনগণের স্বার্থ রক্ষার জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন এবং কোনও শক্তিই তাঁকে আটকাতে পারবে না।দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পর এক্স-এ একটি পোস্টে, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখেন, “গত ৪৫ বছর ধরে, আমি নিঃস্বার্থভাবে তেলুগু জনগণের সেবা করেছি। আমি তেলুগু জনগণের স্বার্থ রক্ষার জন্য আমার জীবন উৎসর্গ করতে প্রস্তুত। পৃথিবীর কোনও শক্তিই আমাকে তেলুগু জনগণ, আমার অন্ধ্রপ্রদেশ এবং আমার মাতৃভূমির সেবা করা থেকে বিরত রাখতে পারবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *