iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
National

জি ২০ নৈশভোজে মৃদঙ্গ বাজাবে ভারতের ১২ বছরের খুদে শিল্পী

1

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর । নয়াদিল্লিতে জি ২০ শীর্ষ বৈঠক শুরু হয়েছে শনিবার থেকে। বৈঠকে যোগ দিতে ভারতে এসে পৌঁছেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ৷ শীর্ষ বৈঠকে যোগ দিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সম্মানে শনিবার রাতে নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ আর যন্ত্রসঙ্গীতের ধ্রপদী মূর্চ্ছনায় ভাসিয়ে দেওয়ার দায়িত্ব পড়েছে ১২ বছরের এক খুদে শিল্পী বি দক্ষ ভূপতির ওপর ৷দিল্লির সামারভিল স্কুল, বসুন্ধরা এনক্লেভের অষ্টম শ্রেণির ছাত্র এই পড়ুয়া ৷

এই অনুষ্ঠানের জন্য দেশের বিভিন্ন রাজ্য থেকে মোট ৭৮ জন শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ যাদের মধ্যে অন্যতম দিল্লির এই স্কুল পড়ুয়া ৷ অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পীদের মধ্যে সিসিআরটি স্কলারশিপ পাওয়া এই স্কুল পড়ুয়াই বয়সে সবচেয়ে ছোট ৷শনিবার প্রায় ৯ ঘণ্টা ধরে এই অনুষ্ঠান হবে ৷ এই অনুষ্ঠানে অংশ নিতে পারায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সংগীত নাটক অ্যাকাডেমির চেয়ারম্যান, সেক্রেটারি ও স্কুলের প্রিন্সিপ্যাল ও তার গুরুকে ধন্যবাদ জানিয়েছে খুদে এই শিল্পী। ভারত মণ্ডপমে আয়োজিত এই নৈশভোজের অনুষ্ঠানে যোগ দেবেন প্রায় ৪০০ জন অতিথি-অভ্যাগত ৷

শনিবার রাতের এই অনুষ্ঠানে এক মিউজিক্যাল কনসার্টের আয়োজন করা হয়েছে।দক্ষের গুরু তার বাবা তালমনি পি বি ভূপতি ৷ উনি জানিয়েছেন, চার পুরুষ ধরে তাঁর পরিবার সংগীত চর্চার সঙ্গে যুক্ত ৷ দক্ষ পঞ্জম প্রজন্মের প্রতিনিধি ৷ ৪ বছর বয়স থেকেই মৃদঙ্গ বাজতে শুরু করেছিল দক্ষ ৷দক্ষ জানিয়েছে, রিহার্সালের সময় সরকারি আধিকারিকরা তাদের জানিয়েছেন ভারত মণ্ডপমে নৈশভোজের সময় ওই কনসার্ট হবে ৷

মধুর আহার ও মধুর সংগীত এই থিমের উপর ভিত্তি করে অনুষ্ঠানটিকে সাজানো হয়েছে ৷ অতিথিরা ভোজের সময়েই এই অনুষ্ঠান উপভোগ করতে পারবেন৷এই বিশেষ দিনের জন্য ৯ দিন ধরে তাদের রিহার্সাল হয়েছে বলে এই খুদে বাদ্যযন্ত্র শিল্পী জানিয়েছে৷ ভারত মণ্ডপমেই রিহার্সাল চলেছে ৫-৬ ঘণ্টা ধরে প্রতিদিন৷ দক্ষ জানিয়েছে, গত ৩১ অগস্ট সে আমন্ত্রণ পায় এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *