iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
National

জি-২০ : ‘সবকা সাথ, সবকা বিকাশ’ বিশ্বব্যাপী আস্থার ঘাটতিকে রূপান্তরের মন্ত্র হতে পারে

প্রধানমন্ত্রীনয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ভারত মণ্ডপমে জি-২০ শীর্ষ সম্মেলনের সময় “এক পৃথিবী” বিষয়কে কেন্দ্র করে প্রথম অধিবেশনে বলেন, আমাদের মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি বিশ্বব্যাপী আস্থার ঘাটতি কমিয়ে আস্থার পরিবেশ বাড়ানোর ডাক দেন।ভারত মণ্ডপমে জি-২০ সম্মেলনের উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী সমস্ত রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানানোর মধ্য দিয়েই শুরু হয় দুইদিনব্যাপী সম্মেলন।

জি-২০ বৈঠকে ভাষণ দেওয়ার সময় মোদী দেশের নাম ‘ভারত’ বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, জি-২০-এর প্রেসিডেন্ট হিসেবে ভারত আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছে।মরক্কোয় ভূমিকম্পে শোক প্রকাশ করে মোদী বলেন, সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার আগে আমি মরক্কোর ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। আমরা প্রার্থনা করছি আহতরা যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে উঠুক। সমগ্র বিশ্ব সম্প্রদায় মরক্কোর জনগণের পাশে দাঁড়িয়েছে।

সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী মোদী বলেন, কোভিড-পরবর্তী বিশ্ব আস্থার অভাবের সঙ্গে লড়াই করছে এবং যুদ্ধ এটিকে আরও গভীর করেছে।প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, আমরা যদি কোভিডকে পরাজিত করতে পারি তবে আমরা যুদ্ধের ফলে তৈরি হওয়া আস্থার অভাবকেও কাটিয়ে উঠতে পারি। এখনই সময় আমাদের সকলের বৈশ্বিক ভালোর জন্য একত্রিত হওয়া।

তিনি বলেন, একবিংশ শতাব্দীর এই সময়টি একটি গুরুত্বপূর্ণ সময় যা সারা বিশ্বকে নতুন দিশা দেখাচ্ছে এবং নতুন দিকে নির্দেশ করছে। এই সময়ে পুরনো চ্যালেঞ্জগুলো আমাদের কাছে নতুন সমাধান চাইছে। তাই মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের সকল দায়িত্ব পালন করে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী বলেন, “সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস” ধারণা বিশ্বের জন্য পথপ্রদর্শক হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *