মথুরায় এনকাউন্টারে গ্রেফতার পাঁচ দুষ্কৃতী, গুলিবিদ্ধ ৪ দুষ্কৃতী আহত
মথুরা, ৯ সেপ্টেম্বর : মথুরার গোবিন্দ নগর থানা এলাকায় এনকাউন্টারে পুলিশ এবং সোয়াট টিমের একটি যৌথ দল পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। এদের মধ্যে চারজন গুলিবিদ্ধ হয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।গোবিন্দ নগর থানা এবং সোয়াট টিম খবর পেয়েছিল যে চক্র তীর্থ ঘাটের পিছনে রাস্তায় বসে বেশ কয়েকজন দুষ্কৃতী ডাকাতির পরিকল্পনা করছিল।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের দল সেখানে পৌঁছোলে দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা জবাব দেয়। ৪ জন দুষ্কৃতী আহত হয়। একজন অপরাধী আনাস পুলিশের কাছে আত্মসমর্পণ করে।এরিয়া অফিসার সিটি অভিষেক তিওয়ারি জানান, ধৃত সালমান, শাহরুখ, ফয়েজ, রিয়াল, আনাস মথুরায় ডাকাতির পরিকল্পনা করছিল।
সংঘর্ষের পর পুলিশ তাদের আটক করে। তাদের মধ্যে সালমান, শাহরুখ, ফয়েজ ও রিয়াজ গুলিবিদ্ধ হয়, আনাস পুলিশের কাছে আত্মসমর্পণ করে। দুষ্কৃতীদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও একটি গ্যাস কাটার উদ্ধার হয়েছে। ধৃত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঝাঁসির বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে।
