কঠোর পরিশ্রমের জন্যই জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনের ঘোষণায় ঐকমত্য তৈরি হয়েছে : প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর : আমাদের কঠোর পরিশ্রমের জন্যই নতুন দিল্লিতে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনের ঘোষণায় ঐকমত্য তৈরি হয়েছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার জি-২০ শিখর সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “আমি ভালো খবর পেয়েছি। আমাদের টিমের কঠোর পরিশ্রমের জন্যই নতুন দিল্লিতে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলন ঘোষণার বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে। আমি এই ঘোষণাপত্র গ্রহণ করার ঘোষণা করছি।
এই উপলক্ষে, আমি আমার শেরপা, মন্ত্রীদের অভিনন্দন জানাই, যারা এ জন্য কঠোর পরিশ্রম করেছেন এবং তা সম্ভব করেছেন।”প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “ভারতের জি-২০ প্রেসিডেন্সি জি-২০-এর ইতিহাসে সবচেয়ে উচ্চাভিলাষী।৭৩টি ফলাফল (প্রচেষ্টার লাইন) এবং ৩৯টি সংযুক্ত নথি (প্রেসিডেন্সির নথি, ওয়ার্কিং গ্রুপের ফলাফলের নথি অন্তর্ভুক্ত নয়)। ১১২টি ফলাফল এবং প্রেসিডেন্সি ডকুমেন্ট সহ, আমরা আগের প্রেসিডেন্সির থেকে মূল কাজ দ্বিগুণেরও বেশি করেছি। জি-২০-এর ভারতীয় প্রেসিডেন্সি সমস্ত জি-২০ প্রেসিডেন্সির মধ্যে সবচেয়ে উচ্চাভিলাষী এবং অ্যাকশন-ভিত্তিক।”
