iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বিশালগড়ে বাইপাস রোডে থার ও অটোর মুখোমুখি সংঘর্ষে মহিলা সহ গুরুতর আহত দুজন

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৯ সেপ্টেম্বর।। বিশালগড় বাইপাস রোডে শনিবার সকালে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক মহিলা সহ দুজন গুরুত্ব ভাবে আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুটি গাড়ি দ্রুত বেগে যাওয়ার সময় এই ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুইজন। বিশালগড় বাইপাস সংলগ্ন এলাকার স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করেন। আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখে জিবি হাসপাতালে স্থানান্তর করেন।

দূর্ঘটনায় অটোটি দুমড়ে মুচড়ে যায়। তাতে অটো গাড়িতে থাকা দুইজন গুরুতর আহত হয়েছে। স্থানীয় মানুষ বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। সঙ্গে সঙ্গে তারাই আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আহত একজনের অবস্থা আশঙ্কাজনক দেখে হাপানিয়া মেডিকেলে কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আহতরা হলেন, লিটন দাস ও লিজা আক্তার। এদিকে দূর্ঘটনাগ্রস্থ থার গাড়ি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *