iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

নেশা সামগ্রী সহ এয়ারপোর্ট থানার পুলিশ গ্রেফতার করল দু’জনকে, বাজেয়াপ্ত অটোরিকশা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ সেপ্টেম্বর।। এয়ারপোর্ট থানার পুলিশের নেশা বিরোধী অভিযানে নারায়ণপুর এলাকা থেকে ৩২ গ্রাম ইয়াবা ট্যাবলেট এবং ৫০ কৌটা হেরোইন সহ গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে। এবং একটি অটো আটক করা হয়েছে।এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এয়ারপোর্টে থানার ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার অন্তর্গত নারায়ণপুর এলাকা থেকে এক নেশা কারবারি এবং বোধজং নগর থেকে নেশা সামগ্রী কিনতে আসা এক নেশা সেবনকারীকে গ্রেপ্তার করা হয়। নেশা কারবারি অমৃত নম: উরফে চন্দন ও নেশা সেবনকারী লোকনাথ দাস।এনডিপিএস আইন অনুযায়ী একটি নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। আটক করা অটোর নম্বর টিআর০১জে৩৪৫৪। আগামীকাল তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *