iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

চাম্পাহাওয়রের কমলানগরে ২ পুত্র সন্তানকে বিষপান করিয়ে খুন করে আত্মঘাতী মা

স্টাফ রিপোর্টার, খোয়াই, ২৮ সেপ্টেম্বর।। পারিবারিক ঝামেলা ও নেশাসক্ত স্বামীর নির্যাতনের হাত থেকে মুক্তি পেতে নির্মম পরিণতির শিকার একই পরিবারের দুই শিশু সন্তানসহ -মা। ঘটনা ত্রিপুরার খোয়াই জেলার চাম্পাহাওয়র থানাধীন কমলানগর এলাকায়।জানা যায়, ওই এলাকার বাসিন্দা মনু মুন্ডা (৩৭) দৈনিক হাজিরা কর্মী। মুন মুন্ডা প্রতিদিনই আকন্ঠ মদ্যপান করে বাড়িতে স্ত্রী পুত্রদের উপর নির্যাতন করতো বলে এলাকা সূত্রে খবর। বুধবদর রাতেও এর ব্যতিক্রম ঘটেনি। মন মুন্ডা নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে স্ত্রী পুত্রদের বেদম মারধর করে বলে অভিযোগ। এরপরই চরম সিদ্ধান্ত নিয়ে নেন স্ত্রী প্রমিলা মুন্ডা (৩৩)।

প্রমিলা নিজে বিষ পান করার পাশাপাশি ১১ বছরের মনেশ মুন্ডা ও ৯ বছর বয়সি পরিমল মুন্ডা নামের দুই শিশু সন্তানকেউ বিষ পান করান। বাড়িতে পরিমল মুন্ডা নামের শিশু সন্তানের মৃত্যু হলেও পরবর্তী সময়ে পুলিশের সহায়তায় প্রমিলা মুন্ডা এবং তার ১১ বছরের শিশু সন্তানকে খোয়াই জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। গোটা ঘটনায় সংশ্লিষ্ট এলাকা জুড়ে চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ প্রাথমিকভাবে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *