iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
International

স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি জানিয়েছে ইসরায়েল

অনলাইন ডেস্ক, ১০ অক্টোবর।। ফিলিস্তিনের গাজাভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি জানিয়েছে ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলি পুলিশ বাহিনী এই দাবি জানায়। এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।মঙ্গলবার ইসরায়েল পুলিশের সাইবার ইউনিট লাহাভ জানায় যে, “তাদের একান্ত প্রচেষ্টার ফলে হামাসের ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টগুলো ফ্রিজ ক্রয়া হয়েছে, যেগুলোর মাধ্যমে গাজাভিত্তিক ফিলিস্তিন এই গোষ্ঠীটি তহবিল সংগ্রহ করতো।“

ইসরায়েলি পুলিশ আরো জানিয়েছে, তাদের সাইবার ইউনিটটি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য জাতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করেছে।এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ইসরায়েল পুলিশ জানিয়েছে যে, হামাসের হামলার পরে একটি ক্রিপ্টো তহবিল সংগ্রহ অভিযান শুরু করেছে তারা, জনসাধারণের কাছে ক্রিপ্টো অনুদানের জন্য অনুরোধ করেছে দেশটির পুলিশ।

এ ছাড়া ইসরায়েলি ক্রিপ্টো সংস্থাগুলি সোমবার থেকে একটি জরুরি ক্রিপ্টো তহবিল চালু করেছে দেশটির যুদ্ধবিধ্বস্ত নাগরিকদের সাহায্য করার জন্য। এমনকি দেশটির কর্তৃপক্ষ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ, বিনান্সকে ইসরায়েলের রাষ্ট্রীয় কোষাগারে জব্দকৃত তহবিল প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে।

শনিবার ভোর থেকে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে অতর্কিত অভিযান শুরু করে গাজাভিত্তিক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা। পরবর্তীতে গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলও। আক্রমণ-পাল্টা আক্রমণে এরই মধ্যে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭০ জনে যার মধ্যে প্রায় দেড়শ জনই শিশু বলছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০০ জনে।২০২২ সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর থেকে যুদ্ধ কবলিত দেশগুলোতে ক্রিপ্টো তহবিল সংগ্রহের পরিমাণ বেড়েছে। যুদ্ধের ছয় মাস, ইউক্রেন সরকার সামরিক সরঞ্জাম, পোশাক, ওষুধ এবং যানবাহনের পেছনে ক্রিপ্টো অনুদানের মাধ্যমে সংগৃহীত ৫৪ মিলিয়ন ডলার খরচ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *