iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

তেলিয়ামুড়ায় রেলে কাটা পড়ে মৃত্যু গৃহবধূর, আত্মহত্যা না দূর্ঘটনা- ধন্দে পুলিশ

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১২ অক্টোবর।। রেলে কাটা পড়ে প্রাণ গেল এক অজ্ঞাত পরিচয় গৃহবধূর। খন্ড খন্ড হয়ে যায় অজ্ঞাত পরিচয়ের ওই মহিলার মৃতদেহটি। ঘটেছেছে তেলিয়ামুড়া রেলস্টেশন সংলগ্ন রেল ব্রিজ এলাকায় বৃহস্পতিবার। ঘটনাস্থলে যায় তেলিয়ামুড়ার মহকুমা পুলিশ আধিকারিক সহ জি.আর.পি পুলিশ।

জানা গিয়েছে, শিলচর থেকে আগরতলাগামী রেলে কাটা পড়ে মৃত্যু হল ওই অজ্ঞাত পরিচয় গৃহবধূর। ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা সহ তেলিয়ামুড়া জি.আর.পি পুলিশ। তারা ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত পরিচয় ওই গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য।তবে এটি আত্মহত্যা নাকি নিছকই দুর্ঘটনা। তদন্ত শুরু করেছে তেলিয়ামুড়া জি.আর.পি পুলিশ। প্রাথমিকভাবে অনেকে মনে করছে এটি নিছকই দুর্ঘটনা। আবার অনেকে মনে করছে হয়তো’বা কোন এক বিষয়কে কেন্দ্র করে আত্মহত্যা করেছেন ওই অজ্ঞাত পরিচয় গৃহবধূ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *