iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

সপ্তম উত্তর পূর্বাঞ্চল যুব উৎসব সমাপ্ত, প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার দিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ ফেব্রুয়ারী।। আজ সন্ধ্যায় স্বামী বিবেকানন্দ ময়দানে সপ্তম উত্তর পূর্বাঞ্চল যুব উৎসব শেষ হয়েছে। সমাপ্তি অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা উপস্থিত ছিলেন।

তাছাড়াও বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, রাজ্যের মুখ্যসচিব জে কে সিনহা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ড. পি কে চক্রবর্তী, অধিকর্তা এস বি নাথ প্রমুখ। অনুষ্ঠানে যুব উৎসবের বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য অতিথিগণ পুরস্কার বিতরণ করেন। সমাপ্তি অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পী শান এবং রাজ্য ও বহিরাজ্যের অন্যান্য বিশিষ্ট শিল্পীগণ সংগীত পরিবেশন করবেন। উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি সপ্তম উত্তর পূর্বাঞ্চল যুব উৎসব শুরু হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *