iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বেকার যুবকদের বিদেশ নিয়ে গিয়ে কাজ দেওয়ার নামে ৩০ লক্ষ টাকা হাতিয়ে পলাতক সোনামুড়ার দালাল

সোনামুড়া, ৪ ফেব্রুয়ারী।। এক দুজন নয় এক প্রতারক দালালের খপ্পরে পড়ে একযোগে প্রতারনার শিকার ২১ জন যুবক। এমনই অভিযোগে রবিবার রাতে চাঞ্চল্য ছড়ায় ত্রিপুরার সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমায়।

জানা গিয়েছে, বেকার যুবকদের বিদেশ নিয়ে গিয়ে কাজ দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে চম্পট দেয় সোনামুড়ার মতিনগর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের দালাল সাইফুল ইসলাম। অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই সোনামুড়া থানায় মামলা দায়ের করেছেন প্রতারিতরা। বর্তমানে পলাতক অভিযুক্ত।

ভালোভাবে সংসার প্রতিপালনের আশায় সোনামুড়ার অনেকেই কাজের সন্ধানেবিদেশে পাড়ি দেওয়ার ঘটনা নুতন নয়। ইচ্ছুক এই সমস্ত যুবকদের বিদেশ পাঠানোর জন্য ইতিমধ্যেই সোনামুড়ার আনাচে কানাচে গজিয়ে উঠেছে একাধিক দালাল চক্র। পাসপোর্ট, ভিসা থেকে বিমানের টিকিট, মেডিক্যাল ফিটনেস সহ বিদেশ গমনের সমস্ত কাজই এই সমস্ত দালাল চক্রের হাত দিয়ে পয়সার বিনিময়ে করে থাকেন অনেকে। কিন্তু এই সমস্ত দালালদের খপ্পরে পড়ে প্রতারনার শিকার হওয়ার ঘটনাও নেহাত কম নয়।

কিন্তু একযোগে ২১ জন প্রতারিত হওয়ার ঘটনা সম্ভবত প্রথম। যা নিয়ে রাতের ঘুম উবে যাওয়ার উপক্রম পুলিশ প্রশাসনেরও। রবিবার রাতে সোনামুড়া থানায় এমনই এক বড়সড়ো প্রতারনার মামলা নথিভুক্ত হল। প্রতারিতদের অভিযোগ সোনামুড়া থানা এলাকারই মতিনগরের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাইফুল ইসলাম তাদের বিদেশে পাঠানোর নাম করে প্রতারণা করে। লক্ষ লক্ষ টাকা নিয়েও বিমানের ভুয়ো টিকিট ও ভিসা দিয়ে দিয়েছে তাদের।

রবিবার বিমান ধারার জন্য যুবকরা আগরতলা বিমানবন্দরে গেলে প্রকাশ্যে আসে ঘটনা। এদিকে সঙ্গে সঙ্গেই বেপাত্তা হয়ে যায় অভিযুক্ত সাইফুল। প্রতারিতদের অভিযোগ প্রতারক সাইফুলের এই প্রতারনার সঙ্গে যুক্ত তার স্ত্রী সহ শশুর বাড়ির লোকজনেরাও। সর্বমোট বিদেশ নিয়ে যাওয়ার নাম করে অভিযুক্ত ৩০ লক্ষাধিক টাকা হাফিজ করে পালিয়েছে বলে জানিয়েছেন প্রতারিতরা। পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *