iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৯৩ জন ছাত্র ও ১৩৫ জন ছাত্রী

আগরতলা, ২ মার্চ।। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষার আজ নতুন সিলেবাসের ইংরেজি ও মাদ্রাসা আলিম নতুন সিলেবাসের ইংরেজি বিষয়ের পরীক্ষা ছিল। রাজ্যের মোট ৬৯টি মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের অন্তর্গত সবকয়টি পরীক্ষাকেন্দ্রের অবস্থা শান্তিপূর্ণ ছিল।

আজ মাধ্যমিক ও মাদ্রাসা আলিম নতুন সিলেবাসের ইংরেজি পরীক্ষায় নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩২,৭১৯ জন। তার মধ্যে ছাত্র ১৫,২৭১জন ও ছাত্রী ১৭,৪৪৮ জন। সারা রাজ্যে পরীক্ষায় বসেছিল ৩২,৪৯১ জন পরীক্ষার্থী। তার মধ্যে ছাত্র ১৫, ১৭৮ জন ও ছাত্রী ১৭,৩১৩ জন। অনুপস্থিতির সংখ্যা ছাত্র ৯৩ জন ও ছাত্রী ১৩৫ জন। ছাত্রছাত্রীর উপস্থিতির শতকরা হার ৯৯.৩০ শতাংশ।

আজকের পরীক্ষায় পর্ষদের সভাপতি ড. ধনঞ্জয় গণচৌধুরী নেতাজী সুভাষ বিদ্যানিকেতন, বড়দোয়ালী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, শংকরাচার্য বিদ্যায়াতন উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বাণীবিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং পর্ষদ উপসচিব শুভাশিস চৌধুরী আখালিয়াছড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, তারাপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রগুলি পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *