iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

মাটি খুঁড়ে ১৫৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করল যাত্রাপুর থানার পুলিশ, গ্রেফতার নেই

বক্সনগর, ২৬ জুন।। গোপন খবরের ভিত্তিতে সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার পুলিশ ১৫৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে। তবে গাঁজার মালিককে পুলিশ জালে তোলতে সফল হয়নি। ঘটনা মঙ্গলবার রাতে থলিবাড়ি ভিলেজের পালপাড়ার বাবুল পালের জমিতে।

জানা গিয়েছে, মাটি খুঁড়ে এক এক করে ছয়টি প্লাস্টিকের ড্রাম ভর্তি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। বুধবার সকালে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ জানান গোপন খবর পেয়ে সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত অন্যান্য পুলিশ ও টিএসআর জোয়ানদের সঙ্গে নিয়ে সন্ধ্যায় বাবুল পালের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন।

পুলিশের আঁচ পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় বাড়ির মালিক বাবুল পাল। তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে মরিচ ক্ষেতে নিয়ে গিয়ে মাটি খুঁড়ে গাঁজা ভর্তি ড্রামগুলি উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসা হয়। ওজন দিয়ে দেখা যায় ১৫৬ কেজি। ওসি জানান, নেশা জাতীয় দ্রব্য মজুত রাখার দায়ে বাবুল পালের বিরুদ্ধে এন ডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *