iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

উদয়পুর থেকে চুরি যাওয়া বাইক সহ চোর আটক সোনামুড়ায়

উদয়পুর, ২২ জুলাই : চুরি যাওয়া বাইক সহ আটক করা হয়েছে চোরকে। ঘটনা গোমতী জেলার উদয়পুরে। রাধা কিশোর পুর থানার সাফল্যে জনমনে স্বস্তি ফিরেছে।

আগরতলা শহরের খোশবাগান এলাকা থেকে যে বাইকটি সকাল এগারোটায় চুরি হয়েছিল রাধা কিশোর পুর থানার পুলিশ রাত এগারোটায় বাইকসহ চোরকে ধরতে পেরেছে। আবার গত কিছুদিন আগে উদয়পুর ধ্বজনগর এলাকা থেকে বিপ্লব দেববর্মার একটি বাইক চুরি হয়েছিল। তারপর বিপ্লব দেববর্মা রাধা কিশোর পুর থানায় মামলা দায়ের করেন। মামলার নম্বর ৭৫/২০২৪। পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে। অবশেষে পুলিশ তার নিজস্ব সোর্স লাগিয়ে বাইক চোর পিন্টু দাশকে আটক করেছে সোনামুড়া মহকুমা থেকে।

পুলিশের জিজ্ঞাসাবাদে পিন্টু স্বীকার করেছে যে বাইকটি বিপ্লব দেববর্মার। তবে বাইকের নাম্বার প্লেইট খুলে ফেলে দিয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করেছে। পুলিশ তাকে তিনদিনের পুলিশ রিমান্ডে নিয়ে আসার জন্য আদালতে আবেদন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *