iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

উদয়পুর কোর্ট চত্বর থেকে পলাতক কুখ্যাত নেশা কারবারি বাদশা গ্রেফতার আগরতলা রেলস্টেশনে

উদয়পুর, ১২ সেপ্টেম্বর : গোমতী জেলার কুখ্যাত নেশা কারবারি জাকির হোসেন ওরফে বাদশা ফের গ্রেফতার। আগরতলা রেলস্টেশনে থেকে তাকে আটক করা হয় ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে চেন্নাই যাওয়ার চেষ্টা করছিল বাদশা।

প্রসঙ্গত, গত ৫ই সেপ্টেম্বর বৃহস্পতিবার উদয়পুর থেকে এক আসামি পালিয়ে যায়। তার নাম জাকির হোসেন ওরফে বাদশা। বাবা খুরশেদ মিয়া। বাড়ি রাধা কিশোর পুর থানার অন্তর্গত রাজনগর বটটিলা এলাকায়। দীর্ঘ বছর ধরে নেশা কারবারীর সঙ্গে এবং নেশা বিক্রেতা হিসেবে এলাকায় যুব সমাজকে নষ্ট করে দেবার জন্য সে কাজ চালিয়ে যাচ্ছিল। পুলিশ তাকে একবার গ্রেফতার করেছিল। তখন সে আদালত থেকে পালিয়ে গিয়েছিল। পরবর্তী সময়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। একই অপরাধে গত ৫ই সেপ্টেম্বর রাধা কিশোর পুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। আদালত থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে আবার পালিয়ে যায়।

সে পালিয়ে যাবার পর থেকে পুলিশ বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছিল তাকে জালে তোলার জন্য। অবশেষে বৃহস্পতিবার দুপুর নাগাদ জাকির হোসেন ওরফে বাদশা আগরতলা রেল স্টেশন থেকে ট্রেনে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এই খবর রাধা কিশোর পুর থানার ওসি বাবুল দাস জানতে পেরে সকাল থেকে আগরতলা রেল স্টেশনে সাদা পোশাকে পুলিশ নিয়ে অপেক্ষা করতে থাকে। দুপুরবেলা আগরতলা থেকে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস করে বাদয়া পালিয়ে চেন্নাই যাওয়ার জন্য ট্রেনে উঠছিল। এমনসময় রাধা কিশোর পুর থানার ওসি বাবুল দাস জাকির হোসেন অর্থাৎ বাদশাকে দেখে ফেলে। সঙ্গে সঙ্গে তাকে আটক করে নিয়ে আসা হয় রাধা কিশোর পুর থানায়। আগামীকাল তাকে আদালতে তোলা হবে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *