iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

আমতলীর নোয়াপাড়ায় ৪৫ লক্ষ টাকার নেশা সামগ্রী উদ্ধার, গ্রেফতার নেশা কারবারি

আগরতলা, ২২ অক্টোবর : নেশা কারবারের সাথে জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আমতলী থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম দেবজিত ভৌমিক। তার বাড়ি ফুলতলীর নয়াপাড়া। সোমবার গভীর রাতে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী সহ গ্রেফতার করা হয়েছে তাকে।

আমতলী থানাধীন ফুলতলীর নয়াপাড়া এলাকার দেবজিত ভৌমিক দীর্ঘদিন ধরেই নেশা কারবারের সাথে যুক্ত। দেবজিতের টিকির নাগাল পাচ্ছিল না পুলিশ। সোমবার বিকেলে আমতলী থানার পুলিশ খবর পায় দেবজিত ভৌমিকের বাড়িতে প্রচুর নেশা সামগ্রী মজুত রয়েছে। এই খবর পেয়ে আমতলী থানার এসডিপিও’র নেতৃত্বে পুলিশ একটি টিম গঠন করে। পুলিশের এই তদন্তকারী টিমটি গভীর রাতে ফুলতলীর নয়াপাড়ার দেবজিত ভৌমিকের বাড়িতে অভিযান চালায়।

অভিযানকালে পুলিশ তার বাড়ি থেকে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেট এবং ৬ কেজি গাঁজা উদ্ধার করে। তাকে পুলিশ গ্রেফতার করে আমতলী থানায় নিয়ে আসে। মঙ্গলবার পশ্চিম জেলা পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে জানান, উদ্ধারকৃত নেশা সামগ্রীর আনুমানিক কালোবাজারী মূল্য ৪২- ৪৫ লক্ষ টাকা হবে। ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

আমতলী থানার পুলিশের অভিমত, দেবজিত ভৌমিক একটি বড়সড় নেশা পাচারকারী দলের সাথে জড়িত। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে এই নেশা পাচার চক্রের অন্যান্য সদস্যদের জালে তোলার চেষ্টা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *