iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

খোয়াইয়ে পুলিশের হেফাজত থেকে পলাতক দুই আসামী ১৮ ঘন্টা পর গ্রেফতার

খোয়াই, ১ নভেম্বর : পুলিশের হেফাজত থেকে আসামী পালিয়ে গেল। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে খোয়াই জেলা শহরে। ওইদিন পুলিশের হেফাজতে থাকা রিমাণ্ডের দুই আসামী গাড়ি থেকে ঝাঁপ দিয়ে অবাধে পালিয়ে যায়। পরে তাদের আটক করা হয়।

জানা গেছে যে, বৃহস্পতিবার সন্ধ্যায় কোন একটি মামলায় রিমাণ্ডে থাকা দুই আসামীকে মেডিকেল চেকআপের জন্য থানার গাড়িতে করে জেলা হাসপাতালে নিয়ে যাচ্ছিল পুলিশ। হাসপাতালের একটু আগে স্থানীয় নিবেদিতা পার্কের লাগোয়া ছোট্ট পাকা ব্রীজটির সামনে আসা মাত্রই আচমকা দুই আসামী বাদল মুণ্ডা ও বচ্চন তাঁতি গাড়ি থেকে নীচে ঝাঁপ দেয়। ফলে ব্রীজের নীচে ছড়ার জলে পড়ে যায় তারা দুজনেই। পুলিশ গাড়ি থেকে নেমে পজিশন নেওয়ার আগেই মূহূর্তের মধ্যে ছড়া থেকে উঠে দৌড়ে পশ্চিম দিকে ছুট লাগায় তারা।

গাড়ি থেকে নেমে পুলিশও এদের পেছন পেছন ধাওয়া করতে শুরু করে।কিন্তু ততক্ষণে নাগালের বাইরে চলে যেতে সমর্থ হয় দুই আসামী।একসময় পুলিশের চোখের আড়ালে চলে যায় তারা। ফলে পুলিশও রণে ভঙ্গ দিয়ে শূন্য হাতে থানায় ফিরে আসতে বাধ্য হয়। শুক্রবার খোয়াই থানার ওসি খোঁজ খবর নিয়ে দুপুর প্রায় বারটা নাগাদ পলাতক আসামীদের আটক করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *