iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বহিঃরাজ্যে পাড়ি দেওয়ার আগেই আগরতলা রেল স্টেশনে শিশু কন্যা সহ তিন বাংলাদেশি নাগরিক আটক

আগরতলা, ৬ নভেম্বর : গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আগরতলা রেলস্টেশনে শিশুসহ তিন বাংলাদেশি নাগরিককে আটক করল জিআর থানার পুলিশ। ধৃত বাংলাদেশি নাগরিকরা হল মোহাম্মদ জালাল আওলাদার ও তার স্ত্রী পরমা বেগম (কল্পিত নাম) এবং তাদের চার বছরের শিশুকন্যা। ধৃতদের বুধবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করেছে।

আগরতলা রেল স্টেশনের জিআর থানার ওসি তাপস দাস এই সংবাদ জানিয়ে বলেন, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদে অভিযান চালিয়ে আগরতলা রেলস্টেশন থেকে এক শিশু কন্যা সহ তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে জিআর থানা, আরপিএফ, বিএসএফ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার কর্মীরা মঙ্গলবার বিকেলে আগরতলা রেল স্টেশনে অভিযান চালায়।

অভিযানকালে বিকেল তিনটের দিকে পার্সেল গেট দিয়ে শিশু কন্যাকে কোলে নিয়ে এক পুরুষ ও মহিলাকে স্টেশনের দিকে সন্দেহজনকভাবে আসতে দেখে পুলিশ। পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। জিজ্ঞাসাবাদে তারা দাবি করে তারা ভারতীয় নাগরিক। কিন্তু সন্দেহ হওয়ায় পুলিশ তাদের জিআর থানায় নিয়ে আসে এবং সেখানে জোর জিজ্ঞাসাবাদ চালায়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে সোমবার রাতে বাংলাদেশের বাগেরহাট জেলা থেকে তারা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। কাজের উদ্দেশ্যে আগরতলা রেলস্টেশন থেকে বহিঃরাজ্যে যাচ্ছিল বলে তারা পুলিশকে জানায়।

বুধবার আগরতলা রেল স্টেশনের জিআর থানার ওসি তাপস দাস আরো জানান, ধৃতদের কাছ থেকে দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। এই মোবাইল সেটগুলি ট্র্যাক করে অবৈধভাবে সীমান্ত পারাপারে তাদের সাথে আর কারা জড়িত ছিল বা কে তাদের সাহায্য করেছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *