iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

মোবাইল নিয়ে মায়ের বকুনিতে অভিমানে ফাঁসিতে আত্মহত্যা চৌদ্দ বছরের কিশোরীর

তেলিয়ামুড়া, ১১ নভেম্বর : মোবাইল নিয়ে বকাঝকা করায় অভিযানে ফাঁসিতে আত্মহত্যা করল চৌদ্দ বছরের কিশোরী। ঘটনাটি ঘটেছে খোয়াই জেলার তেলিয়ামুড়া থানার অধীন হাওয়াইবাড়িতে।

জানা গিয়েছে, মেয়েটি অধিকাংশ সময় মোবাইলে ব্যস্ত থাকত। মা মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে কিছুটা বকাঝকা করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে কিশোরীটি আত্মহত্যার পথ বেছে নেয়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, মেয়েটির বাড়ি জিরানীয়ায়। সে তার মামার বাড়িতে মায়ের সাথে বেড়াতে এসেছিল এবং মামার বাড়িতেই এই ঘটনা সংঘটিত করেছে। পরে তেলিয়ামুড়া থানার পুলিশ গিয়ে খোঁজ খবর নিয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *