iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Entertainment

সালমান খানের ‘টাইগার ৩’- ছবিতে কোনও খামতি রাখতে চান না প্রযোজক আদিত্য চোপড়া

অনলাইন ডেস্ক, ২৫ জুন।। সালমান খানের ‘টাইগার ৩’- ছবিতে কোনও খামতি রাখতে চান না প্রযোজক আদিত্য চোপড়া। আর তাই হলিউড থেকে এমন একজন মানুষকে নিয়ে আসছেন যিনি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর মতো মেগাহিটের অ্যাকশন দৃশ্যের নেপথ্যের নায়ক।

মার্ভেলের ইতিহাসে সম্ভবত সবচেয়ে বড় হিট ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। এমন ছবির অ্যাকশন দৃশ্য যে টিম সাজিয়েছে তার অন্যতম সদস্য অ্যাকশন কো-অর্ডিনেটর ক্রিস বার্নস। তাকেই নাকি ‘টাইগার ৩’ ছবির বিশেষ অ্যাকশন দৃশ্যের জন্য আনা হচ্ছে।

শোনা যায়, পানির নিচে অ্যাকশন দৃশ্য সাজাতে সিদ্ধহস্ত এই ব্যক্তি। ‘আই অ্যাম লেজেন্ড’, ‘জোকার’, ‘ডক্টর স্ট্রেঞ্জ’, ‘স্পাইডার ম্যান: ফার ফ্রম হোম’, ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’-এর মতো সিনেমাও এনার ঝুলিতে রয়েছে।

২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘এক থা টাইগার’। তার পাঁচ বছর পর মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’। এবার ‘টাইগার’ সিরিজের তৃতীয় সিনেমার পালা। ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর পর সালমান খানের এই ছবির প্রতীক্ষায় দিন গুনছেন অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *