iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বাগমা শালবাগান এলাকায় চলন্ত গাড়িতে অগ্নকান্ড, অল্পতেই রক্ষা পেলেন যাত্রীরা

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৭ আগস্ট।। চলন্ত গাড়িতে আগুন। প্রাণ বাঁচল যাত্রীদের। ঘটনা উদয়পুর মহকুমার বাগমা শালবাগান এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় আগরতলা কাঁঠালতলী এলাকার বাসিন্দা বিশু সেন সহ তাদের পরিবার-পরিজনরা টিআর ০১ এ জেড ০৩৮০ নম্বরের মারুতি ভ্যান নিয়ে মাতাবাড়িতে গিয়েছিলেন। মাতাবাড়ি থেকে ফেরার পথে বাগমা শালবাগান এলাকায় আসতেই চলন্ত গাড়ির মধ্যে অগ্নিসংযোগ ঘটে।

তখন অন্যান্য গাড়ির চালকার মিলে দ্রুত ওই গাড়ির লোকজনকে নামিয়ে দেন। গাড়ির জ্বলন্ত আগুন নিভানোী চেষ্টা করেন। এরই মধ্যে খবর যায় উদয়পুর দমকল বাহিনীর কর্মীদের কাছে। দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য মারুতি ভ্যান গাড়িটি ছিল সিএনজি পরিচালিত। তাই গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রী সহ পথ চলতি অন্যান্য মানুষের মধ্যে। যদিও বড় ধরনের বিপত্তির হাত থেকে বেঁচে গেছেন গাড়িতে থাকা যাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *