iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Entertainment

নতুন একটি ভিডিও পোস্ট করে ফের শোরগোল ফেলে দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি

অনলাইন ডেস্ক, ৩ সেপ্টেম্বর।। প্রেম থেকে বিবাহ, দাম্পত্য থেকে বিচ্ছেদ, তিনি যেন টলিপাড়ার ওপেন সিক্রেট। ব্যক্তিগত জীবনের কারণে টলিউডের এক চর্চিত নাম শ্রাবন্তী চ্যাটার্জি। নতুন একটি ভিডিও পোস্ট করে ফের শোরগোল ফেলে দিলেন অভিনেত্রী।

সম্প্রতি সাগরপাড়ে বেড়াতে গিয়েছিলেন তিনি। চারিদিকে বিপুল জলরাশির মধ্যে সমুদ্রের ধারে আপন মনে নেচে বেরাচ্ছিলেন শ্রাবন্তী। সেই ভিডিও মুহূর্তের ক্লিপস নেটদুনিয়ায় পোস্ট করতেই ভাইরাল৷ পাশাপাশি ধেয়ে আসে নেটিজেনদের কটাক্ষ৷

লাল টুকটুকে মিনি ড্রেস, সঙ্গে খোলা চুল, চোখে সানগ্লাস পরে শ্রাবন্তীর নাচ নিমেষে চোখ টেনেছে নেটিজেনদের৷ কিন্তু নাচতে গিয়েই বিপত্তি ঘটে৷ সমুদ্রের দমকা বাতাসে বারবার পোশাক উড়তে থাকে৷ সেই সময়েই পোশাক উপরে উঠতেই অভিনেত্রীর সাদা শর্ট প্যান্ট নজরে পড়ে৷ শ্রাবন্তী হাত দিয়ে জামাটা ঠিকও করে নেন৷ তবে এই ভিডিও দেখে খোঁচা মারতে ছাড়েননি নেটিজেনরা৷

কটাক্ষ করে একজন লেখেন, ‘ড্রেসটা খুবই বড় হয়ে গিয়েছে৷’ তবে কটাক্ষ যেমন এসেছে তেমনই শ্রাবন্তীর প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা৷ লাল ড্রেসে মোহময়ী শ্রাবন্তীকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *