iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

সিধাইয়ের তারানগরে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ সেপ্টেম্বর।। ছোট ভাইয়ের ঘরের বারান্দায় ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার বড় ভাইয়ের। ঘটনাটি ঘটেছে সিধাই থানার অধীন তারননগর গ্রামে ঢাকাইয়া পল্লিতে। মৃত ব্যক্তির নাম প্রণব দেবনাথ। বয়স ৪৭ বছর। মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

পেশায় শ্রমিক প্রণব দেবনাথ রাতে পরিবারের সদস্যদের সাথে খাওয়াদাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। প্রতিবেশী ছোট ভই নুটন দেবনাথ ও তার পরিবারের সদস্যদের নিয়ে রাত বারটা নাগাদ ঘুমিয়ে পড়েন। ভের সাড়ে চারটা নাগাদ ছোটভাই দরজা খুলে দেখেন তার ঘরের বারান্দায় বড় ভাই প্রণব দেবনাথের মৃতদেহ ফাঁসিতে ঝুলে আছে।

সঙ্গে সঙ্গে তিনি চিৎকার চেচামেচি করলে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে। ছুটে আসে বড় ভাইয়ের পরিবারের লোকজনও। খবর দেওয়া হ সিধাই থানায়। পুলিশ গিয়ে মৃতদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যাবস্থা করে। সিধাই থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে গলায় গামছা দিয়ে ফাঁসিতে আত্মহত্যা করেছে প্রণব দেবনাথ। পরিবারের লোকজন আত্মহত্যার পিছনে কি কারণ থাকতে পারবে তা বুঝতে পারছেন না। তবে সাতসকালে ফাঁসিতে মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *