iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বক্সনগর ও ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, কঠোর নিরাপত্তায় বুথে পৌঁছলেন ভোটকর্মীরা

স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ৪ সেপ্টেম্বর।। ৫ সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল ৭টা থেকে শুরু হচ্ছে বক্সনগর ও ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণ। সোমবার সকাল থেকে ভোটকর্মীরা সোনামুড়া দ্বাদশ বালিকা বিদ্যালয়স্থিত স্ট্রং রুম থেকে নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা হন ইভিএম সহ অন্যান্য ভোট সামগ্রী নিয়ে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সোনামুড়া। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকবেন প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে। সেইসাথে সোনামুড়া মহকুমা সীমান্ত এলাকায় বিএসএফ জওয়ানদের কঠোর নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০- বক্সনগর কেন্দ্রে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন সিপাহীজলা জেলার সিনিয়র ডেপুটি কালেক্টর। এছাড়া বিডিও বক্সনগর, সোনামুড়া মহকুমার ডেপুটি কালেক্টর এবং সোনামুড়া রেভিনিউ সার্কেলের ডেপুটি কালেক্টর ও ম্যাজিস্ট্রেট অ্যাসিস্টেন্ট রিটার্নিং অফিসারের দায়িত্বে রয়েছেন। ২০-বক্সনগর কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৪৩ হাজার ৮৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২২ হাজার ১৬৬ জন এবং মহিলা ভোটার ২০ হাজার ৯২১ জন রয়েছেন। এছাড়াও সার্ভিস ভোটার ৭৫ জন, ৮০ উর্ধ্ব ভোটার ৫১০ জন এবং দিব্যাঙ্গ ভোটার রয়েছেন ১৯৮ জন।

২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রে রিটার্নিং অফিসারের দায়িত্বে রয়েছেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা। এছাড়া এই কেন্দ্রে কাঁঠালিয়া ব্লকের বিডিও, সোনামুড়া মহকুমার ডেপুটি কালেক্টর নং ৩ এবং কাঁঠালিয়া ব্লকের অতিরিক্ত বিডিও অ্যাসিস্টেন্ট রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন। ২৩- ধনপুর বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৫০ হাজার ১৪৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২৫ হাজার ৯৪৪ জন এবং মহিলা ভোটার ২৪ হাজার ২০৩ জন রয়েছেন। তাছাড়াও এই কেন্দ্রে সার্ভিস ভোটার রয়েছেন ৮৫ জন, ৮০ উর্ধ্ব ভোটার রয়েছেন ৭০৭ জন এবং দিব্যাঙ্গ ভোটার ২৬৫ জন রয়েছেন। এদিকে, ২০-বক্সনগর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ৫১টি এবং ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ৫৯টি। ভোট গণনা হবে ৮ সেপ্টেম্বর। ১০ সেপ্টেম্বর, ২০২৩-এর মধ্যে নির্বাচনী প্রক্রিয়া শেষ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *