ইউএস ওপেন থেকে বিদায় আলকারাজ়ের, জিতলেন মেদভেদেভ
যুক্তরাষ্ট্র, ৯ সেপ্টেম্বর : ইউএস ওপেনের ফাইনালে জোকোভিচ-আলকারাজ় আর মুখোমুখি হচ্ছেন না। অথচ এই লড়াই দেখার জন্য উদগ্রীব ছিলেন টেনিসপ্রেমীরা। সেমিফাইনালে আলকারাজ় হেরে গেলেন ড্যানিল মেদভেদেভের কাছে। চার সেটের লড়াইয়ে হারলেন শীর্ষ বাছাই। ম্যাচের ফল ৭-৬ (৭-৩), ৬-১, ৩-৬, ৬-৩।এ বারের ইউএস ওপেনের ফাইনাল যেন হতে চলেছে ২০২১ এর ফাইনালের রিপ্লে।
কারণ, সার্বিয়ান টেনিস সুপারস্টার নোভাক জকোভিচ ফাইনালে খেলবেন রাশিয়ান টেনিস তারকা দানিল মেদভেদেভের বিরুদ্ধে।বছর দুয়েক আগে ইউএস ওপেনের ফাইনালে জকোভিচকে হারিয়েছেন দানিল। এ বার তাই সার্বিয়ান টেনিস তারকার সামনে থাকছে সেই হারের বদলা নেওয়ার সুযোগ।সোমবার ১১ সেপ্টেম্বর আর্থার অ্যাশ স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হতে চলেছেন নোভাক জকোভিচ ও দানিল মেদভেদেভ।
