ফটিকরায়ে সাতসকালে রাস্তার পাশে কুয়া থেকে যুবকের মৃতদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার, কুমারঘাট, ৯ সেপ্টেম্বর।। শনিবার সাতসকালে ফটিকরায়ের নিউ রাজনগর এলাকায় একটি কুয়া থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার পাশে একটি কুয়া থেকে মৃতদেহটি উদ্ধার হয়েছে। মৃত যুবকের নাম গণেশ দাস। বয়স ৩০ বছর।
শনিবার সকালবেলা মৃতদেহটি কুয়ার জলে ভাসতে দেখে এলাকাবাসী খবর দেয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃতবলে ঘোষণা করেন। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজনেরা। তবে কিভাবে কুয়াতে পড়েছে সে বিষয়টা নিয়ে ধন্দে এলাকাবাসী।
কারোর ধারণা আত্মহত্যা, আবার কারোর ধারনা খুন। এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি বের হয়ে আসে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুজনিত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। এ বিষয়ে জানতে চাওয়া ফলে কুমারঘাট থানার পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
