ভারত মণ্ডপমে সমবেত সদস্যভুক্ত দেশের রাষ্ট্রনেতারা, জি-২০ শিখর সম্মেলনের সূচনা
নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর : ভারতের পৌরহিত্যে নতুন দিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপমে শুরু হয়েছে জি-২০ শিখর সম্মেলন। শনিবার সকালে ভারত মণ্ডপমে এসে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। জি-২০ সদস্য রাষ্ট্রের প্রধানদেরও ভারত মণ্ডপমে স্বাগত জানানো হয়।
একে একে ভারত মণ্ডপমে এসে পৌঁছন আমেরিকার রাষ্ট্রপতি জো বাউডেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাত্তাহ এল-সিসি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহা নির্দেশক ট্রেডস আধানম, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলজ, ইতালির প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনি প্রমুখ।এছাড়াও ভারত মণ্ডপমে এসে পৌঁছেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সাইরিল রামফোসা প্রমুখ। জি-২০ সদস্য দেশের রাষ্ট্র প্রধানদের উপস্থিতির পর শুরু হয়েছে জি-২০ শিখর সম্মেলন।
