iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Sports

আগামীকাল কিংস কাপে ব্রোঞ্জ পদকের জন্য নামছে ভারত

চিয়াং মাই, ৯ সেপ্টেম্বর : কিংস কাপের সেমিফাইনালে অল্পের জন্য হার হয়েছে ভারতের। টাইব্রেকারে ভারত ৪-৫ ব্যবধানে হেরেছে ইরাকের কাছে। কিংস কাপে আগামি কাল রবিবার ব্রোঞ্জ পদকের ম্যাচে নামছে ভারত। ২০১৯ সালে ব্রোঞ্জ জিতেছিল ভারত।সে বার হারিয়েছিল আয়োজক থাইল্যান্ডকে। ভারত এ বার ব্রোঞ্জ পদকের ম্যাচে খেলবে লেবাননের বিরুদ্ধে। ফিফা ক্রমতালিকায় লেবাননও এগিয়ে। এ বছর তাদের হারিয়েই ইন্টারকন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। কিংস কাপে তারই পুনরাবৃত্তিতে নজর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *