iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

চলতি মাসেই প্রথমবারের মতো ত্রিপুরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনসিসি ফেস্টিভ্যাল

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ সেপ্টেম্বর।। ত্রিপুরায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে এনসিসি ফেস্টিভ্যাল। চলতি মাসের শেষের দিকেই হবে এই অনুষ্ঠান। শনিবার আগরতলায় এনসিসির পূর্বোত্তরের সাতটি রাজ্যের দায়িত্বপ্রাপ্ত এডিশন্যাল ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল গগণদীপ এই তথ্য দিয়েছেন।

তিনি জানিয়েছেন, শুক্রবার রাজ্যে আসেন তিনি। প্রথম দিন তিনি মুখ্যমন্ত্রী প্রফেসার ডাঃ মানিক সাহার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। পরে তিনি শিক্ষা দপ্তরের পদস্থ আধিকারীকদের সাথে দেখা করেন। ত্রিপুরায় বিভিন্ন কলেজে এনসিসি ইউনিটগুলির কাজকর্ম খতিয়ে দেখতেই তাঁর এই সফর বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী ও শিক্ষা দপ্তরের আধিকারীকদের সাথে সাক্ষাৎকারে তিনি ত্রিপুরায় বিভিন্ন সীমান্ত জেলাগুলিতে এনসিসি ইউনিট সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছেন। পাশাপাশি কিভাবে এনসিসিকে আরও বেশী ছাত্রছাত্রীদের মধ্যে নিয়ে যাওয়া যায় তা আলোচনা হয়েছে।

তিনি জানিয়েছে চলতি মাসেই এখানে এনসিসি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। এই ফেস্টিভ্যাল ত্রিপুরায় প্রথমবারের মতো হতে যাচ্ছে। এই অনুষ্ঠানে ত্রিপুরার ২৬টি কলেজের এনসিসি ক্যাডেটরা অংশ নেবেন এবং তারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মসূচি পরিবেশন করবে। যাতে রাজ্যের মানুষ এবং ছাত্রছাত্রীদের মধ্যে এনসিসিতে যোগদানের উৎসাহ বৃদ্ধি পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *