ইন্ডিয়া নয়, ”ভারত” লেখা প্লেট, জি-২০ সম্মেলন থেকে বিশেষ বার্তা প্রধানমন্ত্রী মোদীর
নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর : দেশের নাম নিয়ে দেশজুড়ে আলোচনা ও বিতর্ক জারি রয়েছেই। তার মধ্যেই জি-২০ সম্মেলনে দেশের নাম হিসেবে বিশ্ব নেতাদের সামনে “ভারত” উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে ভারত লেখা প্লেট দেখা গিয়েছে।ভারতের পৌরহিত্যে শনিবার দিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপমে শুরু হয়েছে জি-২০ শিখর সম্মেলন। এই সম্মেলনে জি-২০ সদস্যভুক্ত দেশের রাষ্ট্র প্রধানরা উপস্থিত ছিলেন। এই সম্মেলনেই ইন্ডিয়ার পরিবর্তে মোদীর সামনে রাখা ছিল ভারত লেখা প্লেট।
