iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

আগরতলায় প্লাস্টিক বিরোধী অভিযান সদর মহকুমা প্রসাশনের এসফোর্সমেন্ট টিমের

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ সেপ্টেম্বর।। প্লাস্টিক বিরোধী অভিযানে নেমেছে সদর মহকুমা প্রসাশনের এসফোর্সমেন্ট টিম। মঙ্গলবার প্রসাশনের আধিকারিরকরা লেইক চৌমুহনী বাজারে অভিযান চালিয়েছে। পাশাপাশি রাজ্যে উৎপাদিত চাল, আলু এবং পেঁয়াজের দাম বাজার সঠিক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে।

এসফোর্সমেন্ট টিমের এক আধিকারিক জানিয়েছেন, কয়েকদিন যাবৎ বাজারে রাজ্যে উৎপাদিত চালের দাম উর্ধ্বমুখী লক্ষ্য করা গিয়েছে। দোকানে চালের দাম সঠিক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে। এদিন অভিযানে নেমে ৩৫ টি দোকানে হানা দিয়েছে প্রসাশনের এসফোর্সমেন্ট টিম। পাশপাশি অভিযানে নেমে উদ্ধার করা হয়েছে প্রচুর প্লাস্টিক ব্যাগ। প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে আগামী দিনেও অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন এসফোর্সমেন্ট টিমের আধিকারিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *