iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

সমাজ পরিবর্তনের মাধ্যমে রাজ্যের উন্নয়ন চাইছে সরকার, জানালেন বিজেপি প্রদেশ সভাপতি

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ সেপ্টেম্বর।। সমাজ পরিবর্তনের মাধ্যমে রাজ্যের উন্নয়ন চাইছে সরকার। মঙ্গলবার রাজধানী আগরতলায় বোধজং উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক রক্তদান শিবির ও স্কলারশিপ বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে একথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।এদিন আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ছাড়াও আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সদর মহকুমা শাসক, স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা।রাজীব ভট্টাচার্য বলেন, সমাজ পরিবর্তনের মাধ্যমে রাজ্যের উন্নয়ন চাইছে সরকার। মানবসেবায় ছাত্রদের এগিয়ে আসা সমাজের দৃষ্টান্ত স্থাপন করছে এবং তাদের দেখে কাজের অনুপ্রেরণা আসে। এর জন্য রক্তদাতাদের ধন্যবাদ জানিয়েছেন রাজীব ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *