iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Entertainment

প্রয়াত হলেন ‘থ্রি ইডিয়টস’ সিনেমার গ্রন্থাগারিক ‘দুবে’ চরিত্রের অভিনেতা অখিল মিশরা

অনলাইন ডেস্ক, ২৩ সেপ্টেম্বর।। প্রয়াত হলেন ‘থ্রি ইডিয়টস’ সিনেমার গ্রন্থাগারিক ‘দুবে’ চরিত্রের অভিনেতা অখিল মিশরা। তার বয়স হয়েছিল ৬৭।জানা গেছে, রান্নাঘরে একটি টুলের উপর উঠে কাজ করার সময় উপর থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলে তাকে আর বাঁচানো যায়নি।

বেশ কিছুদিন ধরে রক্তচাপ সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন আখিল। দুর্ঘটনার সময় অভিনেতার স্ত্রী সুজান বার্নার্ট বাড়িতে ছিলেন না। একটি প্রকল্পের শুটিংয়ে হায়দরাবাদ গিয়েছিলেন। খবর পেয়ে তিনি দ্রুত ফিরে আসেন। ঘটনার আকস্মিকতায় ভেঙে পড়েছেন প্রয়াত অভিনেতার স্ত্রী।‘থ্রি ইডিয়টস’ সিনেমায় আখিল অভিনীত ‘দুবে’ চরিত্রটি দর্শকপ্রিয়তা পেয়েছিল। এছাড়াও ‘হাজারো খোয়াইশেন অ্যায়সি’, ‘ওয়েল ডান আব্বা’, ‘ক্যালকাটা মেইল’ এবং শাহরুখ খানের ‘ডন’ সিনেমারও অংশ ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *