iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Entertainment

‘ডন’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তিতে শাহরুখ খান নয়, ডন হিসেবে পর্দায় আসছেন রণবীর সিং

অনলাইন ডেস্ক, ২৩ সেপ্টেম্বর।। ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ঘোষণা করার পর সিনেমাটি নিয়ে গুঞ্জনের শেষ নেই। নতুন কিস্তিতে শাহরুখ খান নয়, ডন হিসেবে পর্দায় আসছেন রণবীর সিং। আর তাতেই শুরু হয়েছে সমালোচনা। বলিউড বাদশা কেন সিনেমাটি করেননি সেটা নিয়ে আলোচনাটা বেশিই।সেই রহস্য এবার ভ্যারাইটি ম্যাগাজিনকে জানিয়েছেন সিনেমাটির পরিচালক ও অন্যতম প্রযোজক ফারহান আখতার। জানিয়েছেন তিনি এবং শাহরুখ খান আলাদা হয়েছেন দুজনের সম্মতিতে।

ফারহান বলেন, আমি কাউকে রিপ্লেস করার অবস্থায় নেই। আমরা বিগত কয়েক বছর ধরেই বিষয়টা নিয়ে কথা বলেছি, আমি গল্পটাকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যেতে চাই কিন্তু আমাদের দুজনের মতের মিল হচ্ছিল না। তাই সব দিক বিবেচনা করে, ভালোর জন্যই আমরা দুজনে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিই।তবে ডনের মতো বিশাল জনপ্রিয় চরিত্রে রণবীর সিংকে নেওয়ায় তুমুল বিতর্ক শুরু হয়। শাহরুখ ভক্তরা তো বটেই, অন্যান্য সিনেপ্রেমীরাও তার এই অন্তর্ভূক্তি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।২০১১ সালে ‘ডন ২’ মুক্তির পর থেকেই সিনেমাটির জন্য ভক্তরা মুখিয়ে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *