iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

কুঞ্জবনে রাজ্যের প্রথম ইংরেজি মাধ্যম কলেজে এনএসএসের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ সেপ্টেম্বর।। কুঞ্জবনের শ্রী অরবিন্দ জেনারেল ডিগ্রি কলেজের (ইংরেজি মাধ্যম) বর্ষপূর্তি উপলক্ষে এনএসএস ইউনিটের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় মঙ্গলবার। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন কর্পোরেটর হীরালাল দেবনাথ সহ কলেজের অধ্যক্ষ এবং অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা।

আজকের এই রক্তদান শিবিরে কলেজের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অধ্যাপক অধ্যাপিকারাও অংশগ্রহণ করেন। রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করে মেয়র দীপক মজুমদার বলেন, এ ধরনের রক্তদান শিবির চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে। পড়াশুনার পাশাপাশি ছাত্র-ছাত্রীরা সামাজিক দায়িত্ব হিসেবে এই রক্তদান শিবিরে এগিয়ে আসায় সন্তুষ্টি ব্যক্ত করেন তিনি।রাজ্যের প্রথম ইংরেজি মাধ্যম কলেজ যা আগামী দিনে ছাত্র-ছাত্রীদের সুযোগ করে দেবে এবং কলেজের পঠন পাঠন সমৃদ্ধ হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। আজকের এই রক্তদান শিবিরকে ঘিরে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *