iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

তেলিয়ামুড়ায় লরির ধাক্কায় আশঙ্কাজনক অবস্থা টমটম চালকের, গ্রেফতার লরির চালক

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৬ সেপ্টেম্বর।। যান দুর্ঘটনা থেকে কোনোভাবেই অব্যাহতি মিলছে না। দিনের পর দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে যান দুর্ঘটনা ঘটেই চলেছে। মঙ্গলবার পড়ন্ত বিকেলে তেলিয়ামুড়া বাজার এলাকায় একটি বেপরোয়া লরির ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়ে একটি টমটম।দূর্ঘটনায় তেলিয়ামুড়া থানাধীন গোলাবাড়ি এলাকার টমটম চালক বিশ্বজিৎ পাল মারাত্মকভাবে আহত হয়।

তড়িঘড়ি আহত বিশ্বজিৎকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার অবস্থা সংকটজনক হওয়ায় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা তাকে আগরতলা জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়। শেষ সংবাদ পর্যন্ত যথেষ্ট আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বিশ্বজিৎ।এদিকে মুহূর্তের মধ্যেই পুলিশ ঘটনাস্থল থেকে সংশ্লিষ্ট লরিসহ ৩৫ বছরের লরিচালক রাজেশ দাসকে নিজেদের হেফাজতে নিতে সক্ষম হয়েছে। কিছু অল্প বয়সের যুবকরা বড় বড় গাড়ি চালিয়ে বিভিন্ন জায়গায় পাড়ি দিচ্ছেন। অনেক সময় অনভিজ্ঞতার কারণেও দুর্ঘটনা সংঘটিত হচ্ছে বলে একাংশের অভিমত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *