iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

গুলি ভর্তি পিস্তল ও নেশা সামগ্রী সহ এক যুবককে গ্রেফতার করল সিধাই থানার পুলিশ

স্টাফ রিপোর্টার, মোহনপুর, ২৮ সেপ্টেম্বর।। ফের পিস্তল সহ নেশা কারবারি গ্রেপ্তার। ঘটনা সিধাই থানার অধীন সুবলসিং এলাকায়। ধৃত নেশা করবারির নাম সঞ্জয় দেববর্মা। বয়স ত্রিশ বছর। তার কাছ থেকে একটি পিস্তল ও নয় রাউন্ড তাজা কার্তুজ বাজেয়াপ্ত করা হয়। সেই সাথে একটি অল্টো গাড়ি ও কিছু শুকনো গাঁজা। বুধবার তাকে আদালতে সোপর্দ করেছে সিধাই থানার পুলিশ।

জানা গিয়েছে, বুধবার রাত আনুমানিক সাড়ে বারোটা নাগাদ সুবল সিং এলাকার কিছু লোক এক যুবককে সন্দেহজনকভাবে গাড়ি নিয়ে ঘুরাফেরা করতে দেখেন। সাথে সাথেই সচেতন নাগরিকরা সিধাই থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং টিআর-০১-বিইউ-০৩৮৭ নম্বরের একটি অল্টো গাড়ি আটক করে। গাড়িতে থাকা রঞ্জন দেববর্মাকেও আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করে বোঝা যায় সন্দেহজনক। তার কোমড়ে রাখা গুলি ভর্তি পিস্তল বাজেয়াপ্ত করা হয়। গাড়িতে তল্লাসি চালিয়ে কিছু শুকনো গাঁজা উদ্ধার করা হয়।

সিধাই থানার পুলিশ তাকে গাড়ি সহ আটক করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে একটি মামলা নেয়া হয়েছে এনডিপিএ অ্যাক্ট এবং আর্মস অ্যাক্টে। ধৃত যুবকের বাড়ি লেফুঙ্গায়। পুলিশ তাকে বুধবার আদালতে সোপর্দ করেছে রিমান্ডের আর্জি সহ । পুলিশ তদন্ত শুরু করেছে।প্রসঙ্গত, রাজ্যে আগ্নেয়াস্ত্রের একটি বিশাল আন্তর্জাতিক চক্র সক্রিয় রয়েছে। কয়েকদিন আগেও খোয়াইয়ে নেশা সামগ্রী ও পিস্তল সহ সাত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া রেলওয়ের পুলিশের হাতেও পিস্তল সহ দুই দফায় তিনজন গ্রেপ্তার হয়েছে। পরপর আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। আশঙ্কা করা হচ্ছে নেশা কারবারিদের একটি বড় অংশ আগ্নেয়াস্ত্র মজুত রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *