iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

নিজ ঘরে কিশোরীর রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে উদয়পুরের উওর শালগড়ায়

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৮ সেপ্টেম্বর।। উদয়পুরের উওর শালগড়া এলাকায় ১৬ বছরের কিশোরীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম পারভিন আক্তার। মৃত্যুর কারণ আত্মহত্যা না অন্য কিছু তা পুলিশ সঠিক তদন্ত করলে বেরিয়ে আসতে পারে বলে ধারণা করছে এলাকার লোকজন।

বৃহস্পতিবার দুপুরে ওই কিশোরীর বাবা দেখতে পায় মেয়ে খাটে শুয়ে রয়েছে। মেয়েকে বহুবার ডাক দিতে থাকে। কিন্তু পারভিন আক্তার কোন জবাব না দিলে সন্দেহ হয় পরিবারের লোকজনদের। ঘরে গিয়ে দেখতে প্রায় মেয়ে খাটে পড়ে রয়েছে। তড়িঘড়ি বাড়ির লোকজনরা পারভিন আক্তারকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য।জেলা হাসপাতালে কর্মতর চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর পারভিন আক্তারকে মৃত্যু বলে ঘোষণা করেন।

অপরদিকে জেলা হাসপাতালের চিকিৎসক জানান নাবালিকা কন্যা পারভিন আক্তারের বাড়িতেই মৃত্যু হয়েছে। মৃত পারভিন আক্তারের গলায় বেশ কয়েকটি দাগ রয়েছে বলে জানান। ময়না তদন্তের পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায়।এদিকে পরিবার সূত্রে জানা যায় মৃত কিশোরীর মা জটিল রোগে আক্রান্ত হয়ে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পারভিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা উওর শালগড়া এলাকায় শোকের ছায়া নেমে আসেন। এদিকে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *