iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Entertainment

সোশ্যালে খোলামেলা ছবি শেয়ার করেছেন আবারো কটাক্ষের শিকার টলিউড অভিনেত্রী পায়েল

অনলাইন ডেস্ক, ৩০ সেপ্টেম্বর।। সোশ্যালে খোলামেলা ছবি শেয়ার করেছেন আবারো কটাক্ষের শিকার টলিউড অভিনেত্রী পায়েল সরকার। ‘থ্রোব্যাক সানডে’ হ্যাশট্যাগ দিয়ে একটি ছবিট আপলোড করেন তিনি। পরনে হলুদ টপ, তার উপরে পাতলা ফিনফিনে পোশাক। অভিনেত্রীর এই ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে হুমড়ি খেয়ে পরলেন নেটিজেনরা। কঠোর সমালোচনা করার পাশাপাশি কেউ কেউ নোংরা মন্তব্য করেছেন।

সমুদ্র সৈকতের সোনালি বালিতে হলুদ রঙের বিকিনিতে শুয়ে ছিলেন টলিউড অভিনেত্রী পায়েল সরকার। অভিনেত্রীর অর্ন্তবাসের খোলামেলা ছবি, ভেজা চুল, দুই চোখে গভীর চাহনি ভক্তদের হৃদয়েও ঝড় তুলেছে।

পায়েলের খোলামেলা এই অবতারে অনেকেই মুগ্ধ হলেও কেউ কেউ ‘আপত্তিকর’ মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘আমার ক্রাশ’, কারো মন্তব্য ‘খুব হট’। তবে নেটিজেনদের অধিকাংশ মন্তব্যই ছিল প্রকাশ করার অযোগ্য।

কিছুদিন আগেই সোশ্যালে একটি ভিডিও পোস্ট করেছিলেন পায়েল। সেই ভিডিও নিয়েও শুরু হয়েছিল তুমুল আলোচনা। একদলের দাবি ছিল, প্লাস্টিক সার্জারি করিয়েছেন অভিনেত্রী। যদি এই নায়িকা সেসবের জবাবে কিছুই বলেননি। পায়েল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘কাটায় কাটায়’। এতে আরো অভিনয় করেন— সোহম চক্রবর্তী, অনন্যা চ্যাটার্জি প্রমুখ। এটি নির্মাণ করেন জয়দীপ মুখার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *